দীপ রায়



একটি পেরেনিয়াল ফুটনোট

১
মৃদু ডাক        পলকহীন চোখ

কাটাকুটিখেলার উদ্ধার কাজ
ক্ষয়ে গেছে গ্রাফাইট, সাদা ছাদ

কৈফিয়ত কার্নিশে ছেয়ে যাওয়া ধোঁয়াটে তরল
উফফ্ ঠিকই শুনেছো গ্রাফাইট, গ্রানাইট নয়

প্রিয় চোখ উপলক্ষ্য মাত্র
      পর্দা চাইছি

২

উৎসমুখ কই অখণ্ড প্রলেপ ?
তবুও হন্যে হয়ে খোঁজো, নিখুঁত ফ্রেম
হে ফোস্কাপ্রিয়
   
দূরত্ব আসলে পালকভেজা খাদ

এখনো সময়...কিছু ছেড়ে রাখো
এখনো সময় কিছু ছেড়ে হাঁটো...

3 comments:

  1. বস্তু বিনিময়ে ক্ষয়িষ্ণু জীবন

    ReplyDelete
  2. বারে ভাই... বাহ... এখন সময় কিছু ছেড়ে হাঁটো... আবেগ রে ভাই,...।।

    ReplyDelete
  3. প্রিয় চোখ উপলক্ষ্য মাত্র ---আমি তাই ফুটনোটের বদলে পৃষ্ঠাদেহ দেখছি ।

    ReplyDelete